Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে পিটিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 12:39 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকা থেকে পারিবারিক কলহের জেরে কবির হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৩০ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কবির হোসেন প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী মাজেদা ও ছেলে সজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকালে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হলে একপর্যায়ে সজীব ও তার মা লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন। পরে মরদেহ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে বিশনন্দীর চালকচর এলাকায় ফেলে দেন।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তার প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধূ তানহাকে আটক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে পিটিয়ে হত্যা

B
BN DESK | 30 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার