Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা-অস্ত্র ছিনতাই, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

BN DESK
02 September 2026, 09:47 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছে একদল টহল পুলিশ। এ সময় পুলিশের একটি শটগান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ঘটনার কয়েক ঘণ্টা পর পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে বন্দর উপজেলার রুস্তমপুর চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী টহলের অংশ হিসেবে রাতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় হঠাৎ ৫-৬ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে একটি শটগান ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন, যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, পুলিশের ওপর হামলার পর অস্ত্রটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়েছিল। পরবর্তীতে পুলিশি তৎপরতা বাড়লে তারা ঘটনাস্থলের পাশেই অস্ত্রটি ফেলে রেখে যায়। সকালে আমরা পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা-অস্ত্র ছিনতাই, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার