Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 10:23 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
 
আজ মঙ্গলবার (১৯ মে)দুপুরে মদনগঞ্জ শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
 
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইল ফোনে কল করিয়ে জুয়েলকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
 
নিহতের ভাই সোহেল জানান, টিটু, আল আমিন, ডিশ দুলাল ও পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। এছাড়া মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার।
 
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার