নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার সৈয়দপুর এলাকায় কাঠপট্টি সাবেক শান্তা ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, অজ্ঞাত ওই তরুণীর বয়স ২০ থেকে ২২-এর মধ্যে। তার হাত-পা বাঁধা ছিল। মরদেহটি কম্বল ও কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বস্তার ভিতরে ছিল। এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।
মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ঘটনাস্থলে কাজ করছে পিবিআই ও সিআইডির টিম।
ওসি শাহাদাৎ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জে বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার
BN DESK
05 March 2024, 07:33 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা
গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি: কাদের সিদ্দিকী
টাঙ্গাইলে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিবেশ