Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

BN DESK
27 March 2024, 08:19 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক পুলিশ সদস্য নিহত এবং মান্নান নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছে। বুধবার দুপুরে ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে গফুর মারা যান।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

B
BN DESK | 27 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার