Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা 

BN DESK
09 September 2026, 11:04 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাঁও কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত ওসমান গণির বাড়ি উপজেলার বড় বিনাইরচর এলাকায়। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একদল দুর্বৃত্ত ওসমান গণির ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, বৃহস্পতিবার (২১ মে) সকালে ওসমান গণির হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার–গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ২-৩ জনকে আটক করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা 

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার