Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 03:02 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ মেহেদী হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাঠানটুলির পানিরকল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৫ মার্চ) দুপুরে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিমের ছেলে।

র‍্যাব জানায়, তাঁদের নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল রাতে পাঠানটুলি পানিরকলের এসিআই গেটের সামনের সড়কে র‍্যাবের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চলছিল। তখন এই যুবককে সন্দেহের বসে তল্লাশি করা হলে তাঁর পরনে থাকা প্যান্টের ডান পাশের কোমরে গোঁজা খালি ম্যাগাজিনযুক্ত একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁর অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স নেই। তিনি অবৈধভাবে বিদেশি অস্ত্র সংগ্রহ করে অসৎ উদ্দেশ্যে বহন করছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার