Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 01:30 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামসুল হক পাটোয়ারী জানান, হাত-পা বাঁধা মরদেহটি ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি ব্রহ্মপুত্র নদে ফেলে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার