Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক-১

BN DESK
03 September 2026, 01:24 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক-১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আলামিন ওরফে দানিয়াল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।   গত শুক্রবার দিবাগত রাতে পূর্বশত্রুতার জের ধরে চাষাড়া বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় শুভ (২২) নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। নিহত আল আমিন ওরফে দানিয়াল ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আর আহত শুভ একই এলাকার শাহজালালের ছেলে। নিহত দানিয়াল অটোরিকশা গ্যারেজের ব্যবসার সঙ্গে সম্পর্কিত ছিলেন। আর শুভ একটি কারখানার মেশিন অপারেটর হিসেবে কর্মরত।

জানা গেছে, রাতে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় প্রকাশ্যে ওই দুই যুবককে কুপিয়ে আহত করে কয়েকজন যুবক। পরে তাদের রক্তাক্ত অবস্থায় অটোরিকশায় তুলে নিয়ে যায় হামলাকারীরা। এরপর ফতুল্লার মাসদাইর এলাকায় আহতদের বাড়ির সামনে নিয়ে তাদের আবার আঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে মরদেহ নিয়ে আহাজারিরত দানিয়ালের মা মুক্তা বেগম বলেন, দানিয়ালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সঙ্গে স্থানীয় অনিকদের বিরোধ চলছিল। যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আহমেদ বলেন, এ হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। এছাড়া নিহত যুবকের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রমুকে আটক করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক-১

B
BN DESK | 10 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার