Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন

BN DESK
02 September 2026, 07:15 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি এলাকায় স্ত্রী ফাতেমাকে গলাকেটে হত্যার মামলায় স্বামী নুরুল আলম সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৭ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতর বিচারক আবু শামীম আজাদ এ দণ্ডাদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত নুরুল আলম সবুজ।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ১৪ মে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমাকে গলাকেটে হত্যা করে মাদকাসক্ত স্বামী সবুজ। গ্রেপ্তার সবুজ আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন

B
BN DESK | 27 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার