Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে স্বেচ্ছসেবক লীগ নেতাসহ আটক ২

BN DESK
10 October 2025, 08:43 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে স্বেচ্ছসেবক লীগ নেতাসহ আটক ২

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে আটক করেছে বন্দর থানা পুলিশ।


সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী গ্যারেজ থেকে সাইদুলকে আটক করা হয়।

জানা যায়, কেন্দ্রের নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারী। পরে গতকাল এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে। 

আটকের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে স্বেচ্ছসেবক লীগ নেতাসহ আটক ২

B
BN DESK | 04 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার