Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারীরা চেষ্টা করলে বিএনপির ভোট বাক্সে উপচে পড়বে- সুলতানা হাবীবা

BN DESK
10 October 2025, 02:34 PM পড়তে ১ মিনিট
নারীরা চেষ্টা করলে বিএনপির ভোট বাক্সে উপচে পড়বে- সুলতানা হাবীবা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপি মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা হাবীবা বলেছেন, শেখ হাসিনার আমলে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ভোট আমার আপনার সবার অধিকার। জনগণের এই ভোটের অধিকার ফিরে দেয়ার আন্দোলন করায় জিয়া পরিবারের ওপর সীমাহীন নির্যাতন করা হয়েছে।

সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, মামলা হামলাসহ নির্যাতন করা হয়েছে। নারীরা চেষ্টা করলে ভোট বাক্সে উপচে পড়বে বিএনপির ভোট। মহিলাদের কাজে লাগিয়ে আগামীতে দেশের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য দেশবাসী এখন মুখিয়ে রয়েছেন। গতকাল রোববার রাতে আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপিসহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, আবু মোতালিব, যুবদল নেতা জুয়েল হোসেন প্রমুখ।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নারীরা চেষ্টা করলে বিএনপির ভোট বাক্সে উপচে পড়বে- সুলতানা হাবীবা

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার