Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

BN DESK
09 March 2026, 03:36 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নারীদের অবদান ও সাফল্যকে সম্মান জানিয়ে নানা আয়োজন করা হয়। বাংলাদেশেও দিবসটি ঘিরে থাকে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে দেশের নারী ক্রিকেটারদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৮ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নারী ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের। এ সময় ক্রিকেটারদের মুখে ছিল আনন্দের হাসি, আর সেই মুহূর্তগুলো ধরা পড়ে দলগত ছবিতেও।

বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্স দেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। নারী দিবসের এই আয়োজন সেই অর্জন ও অবদানের প্রতি সম্মান জানানোরই একটি প্রতীকী উদ্যোগ।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি, অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছে, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার