Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নার্সের ভুল ইনজেকশনে হাসপাতালে দুই রোগীর মৃত্যু

BN DESK
02 September 2026, 04:59 PM পড়তে ১ মিনিট
নার্সের ভুল ইনজেকশনে হাসপাতালে দুই রোগীর মৃত্যু

মফস্বল ডেস্ক : কিশোরগঞ্জের একটি হাসপাতালে নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন-মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)।

জানা গেছে, গতকাল মঙ্গলবার ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হারনিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান। ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নার্সের ভুল ইনজেকশনে হাসপাতালে দুই রোগীর মৃত্যু

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার