Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাশকতা মামলায় কাশিয়ানীতে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

BN DESK
02 September 2026, 09:55 AM পড়তে ১ মিনিট
নাশকতা মামলায় কাশিয়ানীতে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা মো. হান্নান সরদার (৬৮) নামে এক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

হান্নান সরদার কাশিয়ানী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত হাতেম আলী সরদারের ছেলে।

বৃহস্পতিবার কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হান্নান সরদারকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নাশকতা মামলায় কাশিয়ানীতে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার