Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা

BN DESK
27 May 2026, 05:46 AM পড়তে ১ মিনিট
নিরাপত্তাঝুঁকির কারণে রাজধানীর মতিঝিলে অবস্থিত অস্থায়ী কার্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এখন থেকে দলের নতুন নির্ধারিত কার্যালয়ে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
 
আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
 
 
ফেসবুক পোস্টে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলে হোটেল পারাবাতের গ্যারেজে অবস্থিত অস্থায়ী অফিসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। এখন থেকে দলের সব ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। একই সাথে ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনগণ এবং দেশের সব শুভাকাঙ্ক্ষীকে নতুন ঠিকানায় যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
 
 
কার্যালয় স্থানান্তরের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমাদের পথচলা অব্যাহত থাকবে জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।'
 
পোস্টে নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা জারি করে বলা হয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের পর কেউ যদি পূর্ববর্তী স্থানে (মতিঝিলের অস্থায়ী কার্যালয়) গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা কিংবা ক্ষতির সম্মুখীন হন, তবে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার