Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি

BN DESK
03 September 2026, 10:20 PM পড়তে ১ মিনিট
নায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক : হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। সোমবার (১৯ মে) রাতে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন গুরুতর অভিযোগ করেন এই অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে মিষ্টি জান্নাত লেখেন, গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় নাম জড়ানোর হুমকি পাচ্ছেন মিষ্টি। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, আর নাম্বার ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।এরই মধ্যে মিষ্টি জান্নাতের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে তার ভক্তদের মনে। ভক্ত-অনুরাগীরা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন মিষ্টি জান্নাতকে। তবে এ বিষয়ে তার সিদ্ধান্তের কথা এখনো জানাননি এই নায়িকা।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। রাজধানীতে তার একটি ক্লিনিকও রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার