Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

না ফেরার দেশে ‘লম্বি জুদাই’ খ্যাত অভিনেত্রী মধু মালহোত্রা

BN DESK
03 September 2026, 10:34 AM পড়তে ১ মিনিট

৯০ দশকের সফল অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন মধু মালহোত্রা। ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে বহু ছবিতে অভিনয় করে প্রশংসায় প্রশংসিত হয়েছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে মধু একাধিক ছবিতে অভিনয় করলেও হিরো সিনেমায় লম্বি জুদাই গানটিতে অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি

লোকগায়িকা রেশমার কন্ঠে গাওয়া এই গানটি সেই সময় ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। সুভাষ ঘাই পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় না করলেও মধুর উপস্থিতি আলাদাভাবে মানুষের নজর কেড়েছিল। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঋষি কাপুর অভিনয় করেছেন বহু অভিনেতার সঙ্গে।

পরবর্তীকালে অভিনয় করেছিলেন অনিল কাপুর, রানী মুখোপাধ্যায়ের মত তারকাদের সঙ্গেও। ১৯৭৫ সালে র‍্যামসে ব্রাদার্স নামের একটি ভৌতিক ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী। ২০০০ সালে ও বেওয়াফা থি ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।

শক্তি সামন্ত থেকে রমেশ সিপ্পি, প্রত্যেক পরিচালকের পছন্দের নায়িকা ছিলেন মধু। ১৯৮২ সালে অমিতাভ বচ্চনের সত্তে থেকে সত্তা ছবিতে সাত ভাই বোনের মধ্যে একজনের ভূমিকায় অভিনয় করে রাতারাতি সকলের মধ্যে পরিচিতি লাভ করেছিলেন মধু।

এহেন জনপ্রিয় এই অভিনেত্রী ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চলচ্চিত্র জগত থেকে দীর্ঘদিন নিজেকে সরিয়ে রাখার পরেও তিনি আজও বিশেষ কিছু সিনেমার জন্য মানুষের কাছে একই ভাবে পরিচিত। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

না ফেরার দেশে ‘লম্বি জুদাই’ খ্যাত অভিনেত্রী মধু মালহোত্রা

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার