Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

BN DESK
10 October 2025, 10:12 AM পড়তে ১ মিনিট
নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

ঢাকাই সিনেমা শীর্ষ নায়ক শাকিব খান। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। সেখানে বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে পার্কে সময় কাটাতে দেখা গেছে। দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে চলছেন বুবলীও।

ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।

সেইসঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে।

এদিকে, চলতি মাসেই শাকিবের দেশে ফেরার কথা রয়েছে শাকিবের। এসে যোগ দেবেন নতুন সিনেমার শুটিংয়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার