Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিকলীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

BN DESK
02 September 2026, 06:32 AM পড়তে ১ মিনিট
নিকলীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে নিকলী সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম সোহেল বলেন, দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। গতকাল রাতে ইউএনও, এসিল্যান্ড, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের লাখ টাকা জরিমানা করে। এ সময় আমিও উপস্থিত ছিলাম। আজ বেলা ১১টার দিকে বাজার থেকে রিকশায় করে বাড়ি ফেরার সময় গিয়াস উদ্দিনের লোকজন আমার পথরোধ করে হামলা চালায়। খবর পেয়ে আমার লোকজন বাজারে এলে গিয়াস উদ্দিনের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আবারও হামলা করে। এতে আমার কয়েকজন লোক আহত হয় এবং দুটি দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু এবং সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, দুপক্ষ সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এলাকা: কিশোরগঞ্জ নিকলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নিকলীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার