Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিকলী হাওরে ঘুরতে এসে প্রাণ গেলো যুবকের

BN DESK
02 September 2026, 07:28 AM পড়তে ১ মিনিট
নিকলী হাওরে ঘুরতে এসে প্রাণ গেলো যুবকের

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে ছাতিরচর করচবনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বনান্ত ইসলাম বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহীদনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বনান্ত ইসলাম আট বন্ধু নিয়ে নিকলী হাওরে ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে তারা নৌকা থেকে নেমে পানিতে গোসল করতে যান। এসময় হঠাৎ বনান্ত পানিতে ডুবে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বনান্তর খালাতো ভাই আলিফ জানান, ‘আমরা বনান্তকে বলেছিলাম তুমিতো সাঁতার জানো না, বেশি দূরে যেও না। সবাই কোমর সমান পানিতে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বনান্ত পানিতে ডুবে যাচ্ছে।

আলিফ আরও জানান, তারা নৌকার মাঝিকে ডাকেন। কিন্তু মাঝি কাছে পৌঁছানোর আগেই বনান্ত ডুবে যায়। পরে মাঝি অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ মিয়া তাকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: কিশোরগঞ্জ নিকলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নিকলী হাওরে ঘুরতে এসে প্রাণ গেলো যুবকের

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার