Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের একদিন পরে নদী থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট

মুন্সিগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন দিন পর আবির হোসেন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলবুনিয়াকান্দি এলাকায় রজতরেখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবির মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায়। সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আকতার হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় রজতরেখা নদীতে চার বন্ধু একসঙ্গে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আবির পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

এরপর খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিখোঁজের প্রায় একদিন পরে সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর প্রায় ২০ ফুট পানির নিচ থেকে নিহত স্কুলছাত্র আবির হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার করা মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নিখোঁজের একদিন পরে নদী থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার