Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 05:57 PM পড়তে ১ মিনিট
নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদ থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।

ভাসমান লাশটি বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার রাসেল মিয়ার ৭ বছর বয়সী মোস্তাকিমের। গতকাল তার দাদা মো. বাদল মিয়া নাতিকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার