Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের ৩ দিন পর দুর্গম পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 11:45 PM পড়তে ১ মিনিট

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয়রা দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নয়ন দাশ পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগপঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামের গোপাল দাশের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে বসতঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২০ এপ্রিল রাতে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করা হয়।

পরে ২২ এপ্রিল দুপুরে স্থানীয়দের একটি দল মন্দিরের পূর্ব পাশের পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে একটি গাছের সঙ্গে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় নয়ন দাশের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নিখোঁজের ৩ দিন পর দুর্গম পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার