Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

BN DESK
23 May 2026, 08:21 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ নিশ্চিত করতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাক্টিং নেভি সেক্রেটারি হুং ক্যাও।

কংগ্রেসের এক শুনানিতে তাইওয়ানের প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমরা একটি বিরতি দিচ্ছি, যাতে ‘এপিক ফিউরি’ অভিযানের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আমাদের কাছে পর্যাপ্ত থাকে।

তবে তিনি জানান, প্রশাসন প্রয়োজন মনে করলে বিদেশি সামরিক বিক্রি কার্যক্রম আবার চালু হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। এতে তাইওয়ানকে সমর্থন নিয়ে ওয়াশিংটনের অবস্থান সম্পর্কে উদ্বেগ তৈরি হয়েছে।

চীন সফরের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের আগের নীতির থেকে ভিন্ন অবস্থান, কারণ আগে ওয়াশিংটন এ বিষয়ে বেইজিংয়ের সঙ্গে পরামর্শ না করার নীতি অনুসরণ করতো।

সফর শেষে ট্রাম্প বলেন, তাইওয়ান ইস্যুতে তিনি শি জিনপিংকে কোনো প্রতিশ্রুতি দেননি এবং অস্ত্র বিক্রির বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার