Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন পাঁচবিবির জাফরিন

BN DESK
05 September 2026, 12:48 PM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস-২৬ আসরে ডিসকাস থ্রোতে প্রথম স্থান অর্জন করেন জয়পুরহাটের পাঁচবিবি উচাই গ্রামের শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের মেয়ে জাফরিন আখতার। ২০২১-২২ সালে ৪৬তম জাতীয় অ্যাথলেটিক আসরে জাফরিন (৪৩.৪৯) মিটার দূরত্ব অতিক্রম করলেও এবারের আসরে তিনি (৪৬.০৬) মিটার অতিক্রম করতে সক্ষম হয়েছেন। ২০২২ সালের গড়া নিজের রেকর্ড তিনি এবছর নিজেরই ভেঙে স্বর্ণ পদক অর্জন করেন। বাংলাদেশ জাতীয় অ্যাথলেটিক ফেডারেশন জাতীয় স্টেডিয়াম এ আসরের আয়োজন করে।

পাঁচবিবির  জাফরিন আক্তার নৌবাহিনীর হয়ে অ্যাথলেটিকসে কয়েক বছর থেকে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এবারের ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ডিসকাস থ্রোতে পাঁচবিবির অহঙ্কার ক্রীড়াবিদ জাফরিন আক্তার স্বর্ণ পদক অর্জন করেন।

বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ১৯৯৩ সালে জোৎস্না আফরোজ (৪২.৯০) মিটার ছুঁড়ে গড়া রেকর্ড ২৯ বছর পর জাফরিন ৪৬ তম আসরে (৪৩.৪৮) মিটার অতিক্রম করে রেকর্ডটি নিজের দখলে নেন। এমন ফলাফল বাংলাদেশের পক্ষে এসএ গেমসের আসর থেকে স্বর্ণ পদক ছিনিয়ে আনার সম্ভবনা রয়েছে তার।

গত ২০১৯ সালে কাঠমান্ডু অনুষ্ঠিত এসএ গেমসের ডিসকাসে শ্রীলঙ্কার ইশারা মাদুরাঙ্গি (৪১.২৯) মিটার ছুঁড়লেও জাফরিন তার চেয়ে (৪৩.৪৯) মিটার বেশি দূরত্ব অতিক্রম করেছিল। জাফরিন বলেন, ভালো কিছুর জন্য কঠোর অনুশীলন করেছি। এ কারণে প্রতিযোগিতায়ও ভালো ফল এসেছে। কখনো ভাবিনি রেকর্ড গড়ব।  তিনি আরো বলেন, জাতীয় দলের ক্যাম্পে ভালো সুযোগ-সুবিধা পেলে অবশ্যই দেশকে এসএ গেমসের পদক এনে দেওয়া সম্ভব।

জাফরিন ২০১১ সালে জুনিয়র অ্যাথলেটিক ডিসকাসে প্রথম। ২০১৪ সালে জাতীয় পর্যায়ে প্রথম জায়গা পেয়েই দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর ২০১৪-২১ সাল পর্যন্ত জাতীয় অ্যাথলেটিকসে নিয়মিত প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করে। গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেই বিকেএসপিতে ভর্তি হন। এখান থেকেই এইচএসসি পাস শেষে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন পাঁচবিবির ক্রীড়া প্রতিযোগী জাফরিন আক্তার। খেলাধুলার সুবাদেই বাংলাদেশ নৌবাহিনীতে তার চাকরি হয় বলে জানিয়েছেন তিনি।

তার বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার ১ ছেলে ২ মেয়ে বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়ে ক্রীড়ার সঙ্গে জড়িত। সবাই হয়েছে সফল। ছেলে শাহিউল আলম বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিরত অবস্থায় বাস্কেটবল খেলোয়াড়। ছোট মেয়ে জাকিয়া সুলতানা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ক্যাডেট প্রশিক্ষণার্থী।

হকি খেলোয়ার হিসেবে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে আসছে। বর্তমানে সে হকি খেলোয়াড়। জাকিয়া (অনুর্ধ্ব-১৮) জাতীয় মহিলা হকি খেলোয়াড় হিসেবে আগামী ৬জুন জাপানে অনুষ্ঠিত হকি গেমসে অংশগ্রহণ করতে ২৬ মে বাংলাদেশ ত্যাগ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নিজের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন পাঁচবিবির জাফরিন

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার