Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন বিএনপির নেতা ইকবাল হোসেন

BN DESK
01 September 2026, 06:24 PM পড়তে ১ মিনিট
নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন বিএনপির নেতা ইকবাল হোসেন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পূর্ব লাইল্যাঘোনা ইউনিয়নে এলাকাবাসীর ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ খরচে সড়ক মেরামতের কাজ করেছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন।

আজ সোমবার (৩০ জুন) সকাল থেকে তার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পূর্ব লাইল্যাঘোনা বাজার থেকে নদীর পাড় পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কার কাজে অংশ নেন। একইসঙ্গে বটতলী থেকে লাইল্যাঘোনা যাওয়ার মূল সড়কের বিভিন্ন অংশে যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছিল, সেগুলোকেও মেরামত করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এসব সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। বর্ষায় কাঁদা ও গর্তের কারণে মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এবার রাস্তা মেরামতের ফলে অন্তত শতাধিক পরিবার উপকৃত হবে বলে আশা করছেন এলাকাবাসী।

ছাত্রদল নেতা ইকবাল বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোই একজন ছাত্রনেতার মূল দায়িত্ব। আমরা চেয়েছি নিজেরাই এমন কিছু করতে, যাতে এলাকার মানুষ উপকৃত হয়।

এ ধরনের সামাজিক কাজে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন বিএনপির নেতা ইকবাল হোসেন

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার