Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ বাসভবনে ‘চড়’ খেয়ে হাসপাতালে দিল্লির মুখ্যমন্ত্রী

BN DESK
02 September 2026, 08:05 PM পড়তে ১ মিনিট
নিজ বাসভবনে ‘চড়’ খেয়ে হাসপাতালে দিল্লির মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সাপ্তাহিক জনশুনানি চলছিল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। হঠাৎ-ই একজন কাগজ দেওয়ার নাম করে আক্রমণ করে বসেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই হামলার পর হাসপাতালে ভর্তি আছেন মুখ্যমন্ত্রী। তবে তার চোট গুরুতর নয়।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (২০ আগস্ট) সকালে প্রশ্নোত্তর পর্ব নেওয়ার সময় ওই যুবক ছদ্মবেশে বাসভবনে ঢোকেন। একপর্যায়ে হামলা চালান। রীতিমত কষে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় নিরাপত্তা কর্মীরা। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সংবাদ সংস্থা পিটিআই দাবি করছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। চুল ধরে টেনে চড় মারা হয়। বিজেপি দাবি করছে, এ ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে। অবস্থা অবশ্য গুরুতর কিছু হয়নি। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রত্যেকর সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে।’ তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে চড় মারেন ওই যুবক। এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে। 

এদিকে হামলার পর জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলাকারী যুবক একাই এসেছিলেন নাকি কারও সঙ্গে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। হামলার এ ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেস। একইসঙ্গে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে দলটি। তাদের প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন, তাহলে দিল্লিতে সাধারণ নারীরা কতটা নিরাপদ?

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নিজ বাসভবনে ‘চড়’ খেয়ে হাসপাতালে দিল্লির মুখ্যমন্ত্রী

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার