Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিঝুমদ্বীপে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 02:52 AM পড়তে ১ মিনিট
নিঝুমদ্বীপে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় এক পথচারী আহত হন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমি আক্তার (১২) নিঝুমদ্বীপ ইউনিয়নের মো. ইউসুফের মেয়ে। আর আহত পথচারীর নাম মাওলানা আব্দুর রহমান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিঝুমদ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জাকের হোসাইন জানান, আকাশে কালো মেঘ থাকায় সুমি ঘরের পাশে লাকড়ি গোছানোর কাজ করছিল। হঠাৎ পাশেই একটি গাছে বজ্রপাত হলে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় পায়।

মো. হাসান জানান, নিহতের বাবা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নিঝুমদ্বীপে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার