Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

BN DESK
05 September 2026, 08:06 PM পড়তে ১ মিনিট
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

বিদ্যুৎ, তেল, গ্যাস, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার (৯ মার্চ) বগুড়া শহরের ফতেহ আলী বাজার, কাঁঠালতলা, চুড়িপট্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি মিসেস লাভলী রহমান ও এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শাহাদৎ হোসেন, মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

B
BN DESK | 09 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার