Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

BN DESK
20 February 2024, 01:07 AM পড়তে ১ মিনিট
নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি: বানারীপাড়া উপজেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ঢাকা শিশু হাসপাতালে শিশু তহুরা (৩) মারা যায়। বানারীপাড়ার আহম্মদাবাদ বেতাল গ্রামের ইতালি প্রবাসী ইমাম হোসেন সান্টুর মেজো মেয়ে তহুরা।

সান্টুর বড় ভাই ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ ছালেক হাওলাদার জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তহুরা প্রায় এক মাস ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। রোববার দুপুরে তার মৃত্যু হয়েছে। এর আগে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল শেবামেক হাসপাতাল ও ঢাকা আয়শা মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বেতাল গ্রামে তহুরার মৃত্যুর খবর পৌঁছলে আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের মাহমুদ জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর তার জানা নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার