Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিরাপত্তা শঙ্কা থাকলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান

BN DESK
03 September 2026, 05:44 PM পড়তে ১ মিনিট
নিরাপত্তা শঙ্কা থাকলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ  ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান। দেশটির সরকার ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ বাজওয়ার যুব উন্নয়ন ও ক্রীড়া কর্মসূচির চেয়ারম্যান রানা মাশহুদ এক বিবৃতিতে বলেন, ‘ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁদুর-এর পর নিরাপত্তা পরিস্থিতি বদলে গেছে। আমরা পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।’

তিনি আরো বলেন, ‘সরকার ভারতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি মনে হয়, পাকিস্তানি খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়, তাহলে দলকে ভারতে পাঠানো হবে না।’

পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) ইতিমধ্যেই সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং অংশগ্রহণের অনুমতির অপেক্ষায় রয়েছে। এশিয়া কাপে ভালো ফলাফল ২০২৬ সালের হকি বিশ্বকাপের কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিএইচএফের মহাসচিব রানা মুজাহিদ বলেন, ‘আমরা আগেও ভারতে টুর্নামেন্ট খেলেছি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কূটনৈতিক সম্পর্ক জটিল, আর খেলোয়াড়দের উদ্দেশে সামাজিক মাধ্যমে হুমকিও আসছে। তাই আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নিরাপত্তা শঙ্কা থাকলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার