Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা

BN DESK
10 October 2025, 01:21 PM পড়তে ১ মিনিট
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদসহ নানা অপরাধে ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় শহরের চকসুত্রাপুরে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগুড়া শহরের চকসুত্রাপুরস্থ ঢাকা বেকারির কারখানায় নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ ও পুনরায় ব্যবহার, খাদ্যে স্যাকারিন ও এমোনিয়ার ব্যবহার, ডালডার সাথে পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি, উৎপাদিত পণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়া এবং বিএসটিআই’র অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি।

এমন গোপন সংবাদেরভিত্তিতে আজ বুধবার (২০ আগস্ট) জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসব অপরাধের সত্যতা পাওয়া যায়। পরে এসব অপরাধে দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার