Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ 

BN DESK
02 September 2026, 08:18 AM পড়তে ১ মিনিট
নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ 

নিউজ ডেস্ক:  সাভারে গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সঠিক সময়ে বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাশন এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানায়, গত মাসের বেতন প্রদানের জন্য মে মাসের ১২ তারিখ নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গত ১২ তারিখে আমাদের বেতন না দিয়ে তারিখ পরিবর্তন করে আবার ১৩ তারিখ নির্ধারণ করা হয়। মালিকপক্ষ ১৩ মে বেতন প্রদান না করে আবার ১৮ মে বেতনের তারিখ নির্ধারণ করেন। তাই শ্রমিকরা মালিক পক্ষের টালবাহানায় অতিষ্ট হয়ে সড়কে নেমেছেন। 

বিক্ষোভকারী শ্রমিক বাবুল হোসেন বলেন, “আমাদের কোন মাসে সঠিক সময়ে বেতন প্রদান করে না। প্রতিমাসে আন্দোলন করে বেতন নিতে হয়। আগামী ১৮ তারিখ এপ্রিল মাসের বেতন প্রদানের তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে দুই মাসের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দিতে তারা গড়িমসি করবে। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাই গতমাসের বেতন সঠিক সময়ে পরিশোধের দাবিতে সড়কে নেমেছে শ্রমিকরা।”

গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন চৌধুরী বলেন, “শ্রমিকদের কোন বেতন বকেয়া নাই। গত মাসের বেতন ১২ মে পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ১২ তারিখের পরিবর্তে ১৮ তারিখ বেতন পরিশোধের কথা জানান। শ্রমিকরা মাত্র এই পাঁচ দিন সময় দিচ্ছে না। এই কারণেই তারা আন্দোলন করছেন।”

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ 

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার