Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

BN DESK
09 October 2025, 07:28 PM পড়তে ১ মিনিট
নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

রংপুর জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার নির্বাচনের যে সময়সীমা দিয়েছে, সরকার সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নিত করা এবং মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।  যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন সে সব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু জাতীয় সংসদ নির্বাচন চায়। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণ পরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।

বৃষ্টি উপেক্ষা করেই আখতার হোসেন হারাগাছ-কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন এলাকায় বিচার, সংস্কার, গণ পরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। এসময় মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর সুমন, জেলার যুগ্ম সমন্বয়কারী এন.আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার