Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

BN DESK
10 October 2025, 08:12 PM পড়তে ১ মিনিট
নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেছেন, দীর্ঘ সাত মাস হলো ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও নির্বাচনের কোন উদ্যোগ নেই। নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা-পোড়া শুরু হয়। এ নির্বাচনে কারচুপি ও ডাকাতির জন্যই কিন্তু হাসিনা বিশ্বে স্বৈরাচারী হয়ে উঠেছিল। আমরা চাই নির্বাচন নিয়ে তালবাহনা করে আপনারা হাসিনার মতো না হন।

তিনি আজ সোমবার (২৪ মার্চ) বগুড়ার শিবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ পৌর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন,  উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, মাস্টার আব্দুর রাজ্জাক, মাহবুব আলম মানিক, মাস্টার হারুনুর রশিদ, নজরুল ইসলাম, আবু তাহের, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, আফছার আলী, আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান সাধারণ সম্পাদক মীর মুন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার