Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

BN DESK
05 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি। ভুল বোঝার কারণ নেই।

মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানে ৭০০ জনের বেশি দলীয় কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। 

তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংস্কারের কথা বলা হচ্ছে সেই সবগুলোই ভিশন ২০৩০ এ আছে। সুকৌশলে অপপ্রচার চালানো হচ্ছে, সোস্যাল মিডিয়া গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, বিএনপি সংস্কার মানছে না। কিন্তু তারা দেখুক প্রায় সবগুলোতে একমত বিএনপি। সংস্কার প্রস্তাবে কোথায় একমত হচ্ছি বা হচ্ছি না, তা সরকার প্রকাশ করুক। এটা তাদের দায়িত্ব।

বিএনপির এই নেতা বলেন, ফোকলা রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে যেনো পরবর্তী সরকারের জন্য তা কঠিন হয়ে যায়। তারপরও যুদ্ধ করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, যেহেতু বিএনপি বড়দল তাই বিনাকারণে বিএনপিকে দোষারোপ করে কোন ঐক্যের ডাক সহায়ক হবে না। ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোন আপোষ নেই। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার