Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে: ইসি সচিব 

BN DESK
10 October 2025, 05:29 PM পড়তে ১ মিনিট
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে: ইসি সচিব 

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, “রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে।তিনি আরও জানান, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই-বাছাই চলছে।এদিন বিকেলে নির্বাচন কমিশনে নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টি ভবিষ্যতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সংবিধান অনুযায়ী নির্বাচন চায়।”

তিনি সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের ওপর আস্থার কথাও জানান। একইসঙ্গে দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে: ইসি সচিব 

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার