Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার

BN DESK
02 February 2026, 10:40 AM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি সই হচ্ছে। নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শুল্ক ইস্যুতে আগামী ৯ তারিখ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এই চুক্তির ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে বিদ্যমান শুল্কহার হ্রাস পাবে।

 

বাণিজ্য সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে দাম, সরবরাহসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। তবে এই চুক্তির আওতায় কোনো যুদ্ধবিমান কেনা হচ্ছে না।

তিনি জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বাংলাদেশ নিজেও ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শুল্ক সুবিধা পাওয়া অন্যান্য দেশগুলোর সঙ্গেও এ ধরনের চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহবুবুর রহমান বলেন, আগামী ৬ তারিখ জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার