Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনে ভোট দেবেন না মেসি

BN DESK
10 February 2026, 09:13 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।

বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণী গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যেই ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও, লিওনেল মেসি এখন পর্যন্ত এ বিষয়ে নীরব রয়েছেন। যদিও লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক খুব একটা ভালো নয় এবং সেই বিবেচনায় ফন্টকে সমর্থন করার যুক্তিসঙ্গত কারণ তার রয়েছে।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বার্সেলোনা নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এই নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেবেন না কিংবা কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবেন না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

নির্বাচনে ভোট দেবেন না মেসি

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার