Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনে সফল হতে হলে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই : দেলোয়ার হোসেন সাঈদী

BN DESK
04 September 2026, 03:59 PM পড়তে ১ মিনিট

বগুড়া সদর-৬ আসনকে ঘিরে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যেই আজ মঙ্গলবার (৩১ মার্চ) শহরের মাটিডালী বাইপাস এলাকায় অনুষ্ঠিত হয়েছে দলটির নির্বাচনী কর্মী সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সরকার। পবিত্র আল-কুরআনের দারসের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা পুরো আয়োজনকে একটি আধ্যাত্মিক আবহ এনে দেয়।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী বলেন, নির্বাচনে সফল হতে হলে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন করতে হলে ঘরে ঘরে পৌঁছাতে হবে, তাদের কথা শুনতে হবে এবং আদর্শিক দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই সনদে তালবাহানা নয়, ৯ এপ্রিল দাঁড়িপাল্লায় ভোট দিয়ে উপযুক্ত জবাব দিবে বগুড়াবাসি।

তিনি আরও বলেন, ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় সম্ভব। সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির ও সদর-৬ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মো. শাহিনুর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, নির্বাচনী মাঠ সাহসীদের জন্য। সংগঠনের শক্তি এবং কর্মীদের নিষ্ঠাই আমাদের এগিয়ে নেবে।

তিনি কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং অতীত নির্বাচনী বাস্তবতা তুলে ধরে বগুড়ার ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তব্য রাখেন ড. সৈয়দ আব্দুল আজিজ, অধ্যাপক রফিকুল ইসলাম, এড.আল আমীন, শ্রমিক নেতা আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, ড. হেদায়েতুল ইসলাম, ইকবাল হোসেন ও ছাত্রশিবির নেতা হাবিবুল্লাহ খন্দকার।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল করতে হবে এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যেতে হবে। তারা একটি শক্তিশালী, সুসংগঠিত নির্বাচনী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা যায়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নির্বাচনে সফল হতে হলে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই : দেলোয়ার হোসেন সাঈদী

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার