Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই : জাকির

BN DESK
07 September 2026, 11:21 PM পড়তে ১ মিনিট
নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই : জাকির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, নির্বাচনে প্রতিযোগিতা করলে যাদের একটি আসনও পাওয়ার সম্ভাবনা নেই, তারা এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। নির্বাচন নিয়ে দেশে নানা ধুম্রজালের সৃষ্টি করছে। তাদের নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

আজ রোববার (৩ আগস্ট) বগুড়ার সোনাতলায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় তিনি এসব কথা বলেন।

পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, কেন্দ্রীয় শিক্ষক নেতা আব্দুল হাই মাস্টার, জিয়াউল হক সান্তু, ভিপি এমদাদুল হক টুকু, রুহুল আমিন রঞ্জু, মোকারম হোসেন মাস্টার, মোস্তাক আহম্মেদ তরুণ, শহিদুল ইসলাম মুকুল, ওয়ালেদুল হাসান লেলিন, রবিউল ইসলাম, পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, শফিকুল ইসলাম, খোরশেদ আলম মিল্টন, মোনারুল ইসলাম বিটু প্রমুখ।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই : জাকির

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার