Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ

BN DESK
03 September 2026, 02:05 AM পড়তে ১ মিনিট
নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ

চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে না দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশের ইশতেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এরই ধারাবাহিকতায় আমরা জুলাই পদযাত্রা করেছি। এতে অংশগ্রহণকারী ও সহযোগীদের ধন্যবাদ জানাই।’
 
তিনি বলেন, ‘জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব পক্ষকে নিয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে–এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

নাহিদ বলেন, ‘জুলাই সনদের অনেক বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে বা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমাদের এখনও কিছু জানানো হয়নি। বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি স্পষ্ট হলেই সব দল সনদে স্বাক্ষর করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি—জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং সেই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং সংসদ বা গণপরিষদ গঠন হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার