Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে ২ মৃত্যু

BN DESK
02 September 2026, 05:43 PM পড়তে ১ মিনিট
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে ২ মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই এলাকার হরিসের ছেলে নীল দাস (৬০)।

পুলিশ জানায়, ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকাস্থ ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ছয় তলা ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে তারা কাজ করতো। কাজের ফাঁকে ৩ তলার ছাঁদ থেকে পড়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে অন্যরা তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। এঘটনায় কেউ অভিযোগ করনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে ২ মৃত্যু

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার