Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিশ্চিত পেনাল্টি না পাওয়ায় হতাশ কাবরেরা

BN DESK
02 September 2026, 07:57 AM পড়তে ১ মিনিট
নিশ্চিত পেনাল্টি না পাওয়ায় হতাশ কাবরেরা

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বর্তমানে বেশি আলোচনা হচ্ছে শেষ মুহূর্তে পাওয়া রেফারির এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বাংলাদেশের উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সের মধ্যে ফাউল করেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান নাজিব। বাংলাদেশ জোরালো পেনাল্টির আবেদন জানালেও রেফারি সাড়া দেননি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘বিষয়টা আবার দেখতে হবে। আমি তখন স্পষ্টভাবে দেখিনি। তবে আমার মনে হয়েছে, এটা পরিষ্কার পেনাল্টি ছিল। ওই সময়ে আমরা আক্রমণে ছিলাম এবং যদি সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসত, তাহলে ২-২ হয়ে যেতে পারত ম্যাচটা।’

কোচ আরো বলেন, ‘আমি জানি না কেন হারলাম। দুই দলই কাছাকাছি মানের ছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু ভুল করেছি। রেফারির সিদ্ধান্তেও হতাশা রয়েছে। আমি মনে করি, ফল ২-২ হলে সেটাই হতো ন্যায্য।’

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে সিঙ্গাপুরকে এগিয়ে দেন সন ইউ-ইয়াং। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইখসান ফান্দি। রক্ষণভাগের ভুলেই দুটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। এরপরও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। রাকিব হোসেনের গোলে ব্যবধান কমালেও আর সমতায় ফেরা যায়নি।

কাবরেরা বলেন, ‘আমরা ম্যাচের শুরুটা দারুণ করেছিলাম। আগ্রাসীভাবে খেলছিলাম। কিন্তু কিছু ভুলে ছন্দ হারিয়ে ফেলি। চাপে পড়ে যাই। দ্বিতীয়ার্ধে অবশ্য আমরা অনেক সাহস দেখিয়েছি, সুযোগ তৈরি করেছি। এ ধরনের ম্যাচে ফল না পাওয়া দুঃখজনক। তবুও আমাদের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবতে হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নিশ্চিত পেনাল্টি না পাওয়ায় হতাশ কাবরেরা

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার