Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে মেসি!

BN DESK
02 September 2026, 12:07 PM পড়তে ১ মিনিট
নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে মেসি!

স্পোর্টস ডেস্ক : প্যারাগুয়ের মাটিতে গত ১৫ নভেম্বর মাঠে নেমেছিলেন মেসি। সে ম্যাচে প্যারাগুয়ের ওমর আলদেরেতে মারাত্মক ফাউল করেও কার্ড দেখেননি। সে সময় রেফারি অ্যান্ডারসন দারানকোর সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেন মেসি। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, আর্জেন্টাইন অধিনায়ক তখন শাসাচ্ছিলেন ব্রাজিলের ওই রেফারিকে। বলেছিলেন, ‘তুমি কাপুরুষ। আমি তোমাকে পছন্দ করি না।’ সে ম্যাচের ওই কাণ্ডের ফলে তার ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞাও। ফিফা’র আইন বলছে মাঠে ফুটবলাররা বাজে ভাষা, বাজে ইঙ্গিত, বাজে আচরণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা।এমন কাজের ফলে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পাওয়ার নজির আছে। সঙ্গে করা হয় ২০ হাজার ডলার জরিমানাও। সেটা মেসির ওপরও নেমে আসে কি না, তাই এখন দেখার বিষয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে মেসি!

B
BN DESK | 18 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার