Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন ঠিকানায় পগবা

BN DESK
10 October 2025, 07:42 AM পড়তে ১ মিনিট
নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন ঠিকানায় পগবা

স্পোর্টস ডেস্ক : ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে যাচ্ছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ফরাসি ক্লাব এএস মোনাকোর সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি সই করেছেন তিনি। 

২০২৩ সালের আগস্টে পগবার নমুনা পরীক্ষায় উচ্চমাত্রার টেস্টোস্টেরনের উপস্থিতি পাওয়া যায়। তদন্তে সত্যতা পাওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পগবার বিপক্ষে চার বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোনো ‘অন্যায় করেননি’ জানিয়ে শাস্তির বিরুদ্ধে আপিল করেন পগবা। তার আপিলে শাস্তি কমে ১৮ মাসে আসে। গত মার্চে সেই নিষেধাজ্ঞা শেষ হয় পগবার।

পগবার সাথে চুক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে মোনাকো। ভিডিওর ক্যাপশনে লেখা আছে ‘পল পগবার জন্য একটি আবেগঘন মুহূর্ত।’ ভিডিওতে দেখা যায়, চুক্তিতে সই করার সময় আবেগে ভেঙে পড়েন ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপজয়ী পগবা। চুক্তির পর পগবা বলেন, ‘দুই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফুটবল ছাড়া আমি অসম্পূর্ণ। মোনাকো আমাকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। এখন শুধু মাঠে ফিরতে চাই এবং প্রমাণ করতে চাই যে আমি এখনও শেষ হয়ে যাইনি।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন ঠিকানায় পগবা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার