Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিহত ও আহত শিশুদের ছবি প্রকাশ না করার আহ্বান আসিফ নজরুলের

BN DESK
03 September 2026, 03:36 AM পড়তে ১ মিনিট
নিহত ও আহত শিশুদের ছবি প্রকাশ না করার আহ্বান আসিফ নজরুলের

উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ তিনি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এই আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। তবু হয়তো আমাদের আরও কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে। আল্লাহ ভরসা। আপনারা হাসপাতালে অযথা ভিড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে।

আসিফ নজরুল আরও লেখেন, ‘নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও শিক্ষকদের জন্য এটা অত্যন্ত কষ্টকর। যারা রক্ত দিতে চান, তারা আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ও সিএমএইচ-এ যোগাযোগ করুন।’

সবশেষে তিনি লেখেন, ‘সবাই দোয়া করবেন। আল্লাহর দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নিহত ও আহত শিশুদের ছবি প্রকাশ না করার আহ্বান আসিফ নজরুলের

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার