Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

BN DESK
09 October 2025, 12:27 PM পড়তে ১ মিনিট
নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে কুমিল্লার দেবিদ্বারে এসেছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল।

আজ রোববার (২৭ জুলাই) দুপুরে উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত মাহাতাবের গ্রামের বাড়িতে আসে।

এ সময় তারা নিহত মাহাতাবের কবরে গার্ড অব অনার প্রদান করে ও পুষ্পস্তবক অর্পণ করেন। মাহাতাবের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মো. আতিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা বিমানবাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে মাহাতাব ভুঁইয়ার কবর জিয়ারতে এসেছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।

তিনি বলেন, ‘বিমানবাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি। দুর্ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ হলে আইএসপিআর সবকিছু ব্যাখ্যা করবে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার