Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

BN DESK
02 September 2026, 09:31 PM পড়তে ১ মিনিট
নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরকে দেখতে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

এ সময় নুরের চিকিৎসার খোঁজ-খবর নেন স্বাস্থ্য উপদেষ্টা। নুরের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। কর্তব্যরত চিকিৎসক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার